সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা বুধবার
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে আগামী বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
ফুলকোর্ট সভা অনুষ্ঠান সংক্রান্ত সুপ্রিম কোর্টের জারি করা এক নথিতে এ তথ্য জানানো হয়েছে।
নথিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে মূল ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে