বাড়ল জ্বালানি তেলের দাম: অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা, ডিজেলের দাম ১১৫ এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।এছাড়াও কেরোসিন ১৩০ টাকা লিটার পুনর্নির্ধারণ করা হয়।
আজ (শনিবার, ১৮ এপ্রিল) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্ধিত এ মূল্য আগামীকাল (রোববার, ১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
এই ঘোষণার ফলে ডিজেলের দাম লিটার প্রতি বাড়ল ১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা, কেরোসিন ১৮ টাকা এবং পেট্রোলের দাম লিটারে বাড়ল ১৯ টাকা। পূর্বের দাম অনুযায়ী ডিজেল ছিল ১০০ টাকা লিটার, অকটেন ১২০ টাকা, কেরোসিন ১১২ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে