বিজয় সরণির তেল পাম্পের লাইন গিয়ে ঠেকেছে মহাখালী
রেশনিং প্রত্যাহারের পর তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না, দেখা দিয়েছে জ্বালানির তীব্র সংকট।
ঈদের ছুটির শেষ দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তি কমেনি।
রাজধানীর বিজয় সরণির একটি পাম্পে যানবাহনের লাইন মহাখালী পর্যন্ত পৌঁছে গেছে। একই চিত্র দেখা গেছে বাড্ডা এলাকায়ও।
বাড্ডা লিংক রোডের সিটিজেন পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, পাম্পটি বন্ধ এবং সেখানে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলছে।
এদিকে, উত্তর বাড্ডার মক্কা পেট্রোল পাম্পে তেল সরবরাহ চললেও পাম্পের সামনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। উত্তর বাড্ডা থেকে শুরু হওয়া এই লাইন গিয়ে শেষ হয়েছে বাড্ডা লিংক রোডে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে