ফ্রান্স শিগগিরই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: প্রেসিডেন্ট মাখোঁ
আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স। এ বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
বুধবার (স্থানীয় সময়) ফ্রান্স ফাইভ টেলিভিশনের এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে মাখোঁ বলেন, “স্বীকৃতির বিষয়ে আমাদের অবশ্যই এগোতে হবে। কয়েক মাসের মধ্যে আমরা এটা করতে চাই।”
তিনি জানান, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের প্রেক্ষাপটে আগামী জুন মাসে জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কো–চেয়ার হিসেবে থাকবে ফ্রান্স। সেই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়টি চূড়ান্ত করতে চায় দেশটি।
ফিলিস্তিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আঘাবেকিয়ান শাহিন ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “ফ্রান্সের স্বীকৃতির বিষয়টি ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ হবে।”
তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার কড়া প্রতিক্রিয়ায় বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যেকোনো একতরফা স্বীকৃতি হামাসের হয়ে ভূমিকা রাখবে।”
আল জাজিরার তথ্যমতে, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ১৪৬টি দেশ। এর মধ্যে গত বছর নতুন করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আর্মেনিয়া, স্লোভেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, বাহামাস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, জ্যামাইকা ও বার্বাডোস।
সহজ সরল ভাষায় অনুবাদ করো

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে