বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চার জ্যেষ্ঠ নেতা
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন মনোনীত নেতারা হলেন- অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন চার সদস্য তাদের অভিজ্ঞতা, মেধা ও রাজনৈতিক বিচক্ষণতা কাজে লাগিয়ে এই ফোরামের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতিনির্ধারণী পর্যায়ে নতুন সদস্যদের পরামর্শ সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। পাশাপাশি দল ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণেও তারা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হয়েছে।
নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাংগঠনিক কাঠামো আরও সক্রিয় হবে বলে মনে করছে দলটির নেতৃত্ব। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নির্ধারণেও কাজে লাগবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন