Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন রোগী ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে এক হাজার ২২১ জনকে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হাম আক্রান্ত আরও ১২৮ রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ২১ হাজার ৫১০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৬৬ জন ঢাকা বিভাগের। দেশের অন্যান্য বিভাগেও নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে হামের সন্দেহজনক ও নিশ্চিত রোগীর তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলোও নজরদারির আওতায় রাখা হয়েছে।

চলমান পরিস্থিতিতে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে অন্যদের সংস্পর্শ থেকে দূরে রাখার পরামর্শ দিয়ে আসছে স্বাস্থ্য বিভাগ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ