Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে ৯৭২ জন নতুন করে হাম উপসর্গে শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জনে।

এ সময়ের মধ্যে পরীক্ষায় ১৭ হাজার ৭৩০ জনের হাম নিশ্চিত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ২২ হাজার ৯৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ