Views Bangladesh Logo

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

কানাডার কেবেক প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টম্বর) বিকেলে মন্ট্রিল শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের
সেন্ট-ব্রিজিড-ডি'ইবারভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুইবেক প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি হাইওয়ে ১০-এর অদূরে রং দে একোসে সড়কের পাশে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলেই হেলিকপ্টারটিতে থাকা চার আরোহীর মৃত্যু হয়।

কুইবেক পুলিশের সার্জেন্ট ওদ্রে-আন বিলোদো জানান, প্রাথমিক তথ্যানুযায়ী হেলিকপ্টারটি ব্যক্তিগত মালিকানাধীন ছিল। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

ইতিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং কুইবেকর মেজর ক্রাইম ইউনিটের যৌথ তদন্ত দল। অপরাধ তদন্ত বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আলামত সংগ্রহ করছেন।

সূত্র: বিবিসি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ