Views Bangladesh Logo

আগুনে জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

গুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত।

জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, বাসাটিতে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শিক্ষার্থী রনি তার সঙ্গী হাসিনুরকে সঙ্গে নিয়ে সেখানে যান। একপর্যায়ে ছোট ভাই রায়হান আগে থেকেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলে থাকা চারজন দগ্ধ হন।

পরে দগ্ধ রনি ও হাসিনুরকে জরুরি ভিত্তিতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অপর দুইজনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে। দগ্ধ শিক্ষার্থী রনির পিঠ, হাত ও একটি চোখ পুড়ে গেছে।

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, চিকিৎসাধীন শিক্ষার্থী রনির শরীরের বড় অংশ অগ্নিদগ্ধ হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক বলেন, দগ্ধদের মধ্যে একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং সেখানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ