Views Bangladesh Logo

মহাখালীতে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

রাজধানীর মহাখালী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টা চালানোর অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অন্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে বনানী থানা-পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটসংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন- সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মনির হোসেন (৪৮)।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে ৩০ থেকে ৪০ জন সেখানে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দেন।

পুলিশ জানায়, একপর্যায়ে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ আরও তিনজনকে আটক করে। এ সময় মিছিলের সঙ্গে থাকা অন্যরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ