Views Bangladesh Logo

সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রেফতার

রাজধানীর বারিধারা থেকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বারিধারা ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের একটি সূত্র জানায়, জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তবে জিয়াউল হক জুয়েলকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে পরিবারের সদস্যদের দাবি, জিয়াউল হক জুয়েল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি একাধিকবার বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোতে পরবর্তী আইনগত প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ