Views Bangladesh Logo

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন।

শনিবার (২৩ মে) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন তার রাজনৈতিক ও পেশাগত সহকর্মী শ ম রেজাউল করিম।

তিনি দীর্ঘদিন ধরে দেশের আইন অঙ্গনে সক্রিয় ছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি পদ।

পাশাপাশি তিনি সাবেক সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

আইনজীবী ও রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তিনি সুপ্রিম কোর্টে একজন প্রভাবশালী সিনিয়র আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। ১/১১ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র-কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে আইনজীবী মহল ও রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ