Views Bangladesh Logo

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদী ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

তিনি বলেন, গ্রেপ্তার দুজনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় রুজুকৃত দুটি পৃথক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ