Views Bangladesh Logo

বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিছুটা বেড়ে ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার

দীর্ঘ সময় পর গত সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়ে ১৯ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে তেল-গ্যাসসহ অন্যান্য পণ্যের দাম বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে নিম্নমুখী রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অন্যান্য উৎসের মতো আইএমএফ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের-এডিবি ঋণ পাওয়া গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়বে।

এদিকে ডিসেম্বরে বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ ১৩১ কোটি ডলার ঋণ পাবে। যার মধ্যে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে ৬৭ লাখ ৯০ হাজার ডলার ঋণ ছাড় পাওয়া যাবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ