Views Bangladesh Logo

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ

রাজধানীর গুলশানে এক বিদেশি নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তাকে মৃত অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

নিহত নারীর নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি গুলশান-২ নম্বর এলাকার বারিধারার পার্ক রোডের একটি বাসায় থাকতেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, হাসপাতাল থেকে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হচ্ছে এবং পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত—তা উদঘাটনে কাজ চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ