Views Bangladesh Logo

ইরান নিয়ে বিরোধী দলীয় নেতার প্রশ্নের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে বলেছেন, ‘আমাদের বন্ধুরাষ্ট্র কেন বলে, ‘চরম দুঃখের সময়ে বাংলাদেশকে পাশে পাইনি।’ কেন এমন হলো?’ তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১ মে) একটি ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে বাস্তবতা হলো যে, চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সম্প্রতি একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলকনীতির প্রশংসা করেছে। একই বিবৃতিতে ইরানের দূতাবাস মিডিয়ায় দেওয়া বক্তব্যের টুকরা অংশকে ইচ্ছামতো প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এছাড়া, বিগত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ