Views Bangladesh Logo

সালমান এফ রহমানের পক্ষে ট্রাইব্যুনালে লড়তে চান বিদেশি আইনজীবী

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে আগ্রহ প্রকাশ করেছেন বিদেশি আইনজীবী গ্রায়েম এল. হল। এ জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) সালমান এফ রহমানের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল। আবেদনে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে মামলা পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে।

আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১১(৮)-এর বিধানের উল্লেখ করা হয়েছে।

আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োগ করা স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।

এ জন্য আবেদনের সঙ্গে নিজের পেশাগত পরিচিতি ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রও সংযুক্ত করেছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ