Views Bangladesh Logo

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে অবাক হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যর প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমি যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক। উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোন কারণ খুঁজে পাচ্ছি না। আমি কোন অবস্থাতেই মনে করি না ভারতের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা আছে।‘

এর আগে গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডারস কনফারেন্সে দেয়া ভাষণে সশস্ত্র বাহিনীর প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস যুদ্ধ ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে 'অপ্রত্যাশিত' পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার এ কথার পরিপ্রেক্ষিতে রবিবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী খুবই নগণ্য বিষয়কে প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। কারণ ইসরায়েল যুদ্ধের কারণে ভারতের প্রস্তুতি নেওয়ার কিছু নেই কিংবা হামাসের সাথে ভারতের কী সম্পর্ক তা বুঝে আসে না। আর ইউক্রেন-হামাসের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি কীভাবে তুলনীয় হয় এটাও আমার বোধগম্য নয়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ