গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ
গাজীপুরের কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের দুপুর ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, ৪০ বছর বয়সী রিয়াজুল শেখের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া আরিফা বেগমের শরীরের ৫ শতাংশ, ১৭ বছর বয়সী ফারিয়ার ৮ শতাংশ এবং ১৮ বছর বয়সী রোজিনার শরীরের ১ শতাংশের কম পুড়ে গেছে। এক বছর বয়সী শিশু মো. রহিমের শরীরও ১ শতাংশের কম দগ্ধ হয়েছে।
দগ্ধ পাঁচজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের পর্যবেক্ষণেও রাখা হয়েছে।
মতামত দিন