Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮০

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন সিলেট বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জনের মধ্যে হাম উপসর্গ দেখা দিয়েছে এবং ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গ নিয়ে মোট ৮৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬০।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জনের হাম শনাক্ত হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের মধ্যে হামসদৃশ উপসর্গ দেখা দিয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামসদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ