Views Bangladesh Logo

কাঁটাবনে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ হয়ে দুজনের মৃত্যু

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার পর ওই দুই ব্যক্তিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে আর কেউ আটকে নেই। এ ঘটনায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ