কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পানি সংকটে ফায়ার সার্ভিস
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ছে। পানি সংকটের কারণে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ বিষয়টি নিশ্চিত করে জানান, বস্তিতে লাগা আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা পর্যন্ত ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরবর্তীতে আরও অতিরিক্ত ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে