ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার সময় আইসিইউতে ২৩ জন রোগী ছিলেন। আগুন লাগার পর রোগীদের সরানোর সময় ১০ জন মারা যান। দুর্ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আগুনের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে। তিনি বলেন, চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন।
এই ঘটনায় আহত এবং মৃতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
মতামত দিন