নিয়ন্ত্রণে বনানীতে বহুতল ভবনের আগুন
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় একটি ১১তলা ভবনে লাগা আগুন সাতটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মিডিয়া বিভাগের আনোয়ারুল ইসলাম।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ১১তলায় একটি কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে