Views Bangladesh Logo

ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) সকালে হাসপাতালটির ১৫ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ১১টা ৪২ মিনিটে আগুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ