Views Bangladesh Logo

কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২তলায় আগুন লেগেছে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানিয়েছে, বর্তমানে পলাশী ফায়ার স্টেশনসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ