Views Bangladesh Logo

ধানমন্ডির বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

রাজধানীর ধানমন্ডি-২৭ এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সাত মসজিদ রোডের একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয় এবং ভবনের আশপাশে লোকজন জড়ো হতে শুরু করেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের উৎস অনুসন্ধানে কাজ করছেন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ