Views Bangladesh Logo

চকবাজারের খাজা মার্কেটে আগুন

পুরান ঢাকার চকবাজারের খাজা মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (৪ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে পাঁচতলা আশিক টাওয়ারের তৃতীয় তলায় একটি দোকানে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ