Views Bangladesh Logo

বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর বংশালের মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

রোববার সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় মোট সাতটি ইউনিট মোতায়েন করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মুকিমবাজারের একটি হেলমেটের গুদামে আগুন লাগে এবং তা নিয়ন্ত্রণে জোর চেষ্টা চলছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ