মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
সোমবার (৬ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে সেখানে ছয়টি ইউনিট কাজ করছে।
ডিউটি অফিসার জানান, ভবনটির বেজমেন্টে আগুন লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
মতামত দিন