Views Bangladesh Logo

এফডিসি মোড়ে বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

রাজধানীর এফডিসি মোড় এলাকায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরা সেন্টার ভবনের পেছনে বৈদ্যুতিক সাবস্টেশনে এই আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ