শাহবাগে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল হাসপাতালে (পিজি হাসপাতাল) আগুন লেগেছে।
হাসপাতালের ব্লক এ-এর চতুর্থ তলায় সকাল ১১.১৪ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা বর্তমানে কাজ করছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট মোতায়েন রয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে