Views Bangladesh Logo

মিরপুরে ১০ তলা ভবনে আগুন

রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় সংস্থাটি। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহজাহান ইসলাম জানান, মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার সংবাদ পেয়ে তাদের ইউনিটগুলো সেখানে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ