Views Bangladesh Logo

উত্তরার রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

তিন ঘণ্টা চেষ্টার পর রাজধানীর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি স্টেশনের ১৪টি ইউনিট কাজ করেছে।

এর আগে সকাল ১০টার দিকে রেস্টুরেন্টতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস কর্মীরা এখন পর্যন্ত ৭ জনকে জীবিত উদ্ধার করেছে।

উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আলম হোসেন বলেন, কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ