Views Bangladesh Logo

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন

রাজধানীর বারিধারায় বাসভবনে শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইমরান হায়দার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তারা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক তথ্যে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হওয়ার পর হাইকমিশনার ও তার স্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বার্তায় জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডে বাসভবনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন কীভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ