Views Bangladesh Logo

চীনের নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

চীনের উত্তরাঞ্চলে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে হেবেই প্রদেশের লংহুয়া জেলায় বয়স্কদের একটি পরিচর্যা কেন্দ্রে ঘটনাটি ঘটে। রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে এটি অবস্থিত।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বহু প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার ভোররাত ৩টা পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষ।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় নার্সিং হোমের বাকিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা যায়নি। তবে এ ঘটনায় তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ