Views Bangladesh Logo

কারওয়ান বাজারে ১৫ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে একটি ১৫ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ইডিবি ট্রেড সেন্টারে এ আগুনের ঘটনা ঘটে।

তেজগাঁও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির নবম তলায় থাকা একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ওই তলাতেই একটি বৃদ্ধাশ্রম রয়েছে।

আগুন লাগার পরপরই ভবনে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইডিবি ট্রেড সেন্টারে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর এর সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ