কেনিয়ায় আবাসিক স্কুলে অগ্নিকাণ্ড: ১৬ শিক্ষার্থী নিহত, আহত ৭৪
কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭৪ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ মে) বিবিসির এক প্রতিবেদনে থেকে তথ্য জানা গেছে। স্থানীয় পুলিশ ও কেনিয়া রেড ক্রসও এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ভোররাতে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমের গিলগিল এলাকায় অবস্থিত উতুমিশি গার্লস স্কুলের একটি ডরমিটরিতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ছাত্রাবাসে ছড়িয়ে পড়ে। ওই ডরমিটরিতে প্রায় ২২০ শিক্ষার্থী অবস্থান করছিল।
কেনিয়া রেড ক্রস ও পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। ঘটনাস্থলে খোঁজাখুঁজি ও উদ্ধার কার্যক্রম চলছে।
ঘটনাাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান, আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।
তবে এখনো কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে