Views Bangladesh Logo

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কের একটি ১১তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ