Views Bangladesh Logo

১৪ বছর পূর্তিতে নতুন পরিচয়ে ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেড

দেশের তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামো খাতের অন্যতম প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেড ১৪ বছর পূর্তি উপলক্ষে নতুন ব্র্যান্ড পরিচয়ে যাত্রা শুরু করছে। প্রতিষ্ঠানটি এই রিব্র্যান্ডিং এ উপলক্ষে ১৫ জুলাই বুধবার রাজধানীর একটি হোটেলে অংশীদারদের সম্মানে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেডের নতুন লোগো উন্মোচন করা হয়।

উপস্থিত ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, 'এই অনুষ্ঠানটি একটি মিলনমেলা। আমার কাছের বন্ধুেদের। নকিয়াকে ধন্যবাদ ফাইবার অ্যাট হোমকে সহযোগীতা করার জন্য। এই রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে ওটিটি সেবায় ভিডিও স্ট্রিমিং, ডিজিটাল বিনোদন ও অনলাইন কনটেন্ট বিতরণে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে সিডিএন প্রযুক্তি চালু হলে দেশীয় ও আন্তর্জাতিক ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল কনটেন্ট ব্যবহারকারীদের কাছে আরও দ্রুত, স্থিতিশীল ও কম বিলম্বে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে গ্রাহক অভিজ্ঞতার উন্নতির পাশাপাশি দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের কাস্টমারদের ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে আমাদের ব্যন্ডউইথ ৪ হাজার ট্যারাবাইটে নিয়ে যাওয়ার জন্য। ফাইবার অ্যাট হোম টিমকে অনেক অনেক ধন্যবাদ।'

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাইবার অ্যাট হোমের এমডি রফিকুল ইসলাম ও ডিএমডি সুমন আহমেদ সাবির।

ফাইবার অ্যাট হোমের এমডি রফিকুল ইসলাম বলেন, নতুন ব্র্যান্ড পরিচয় কেবল নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করা এবং আধুনিক ডিজিটাল অবকাঠামো নির্মাণে দীর্ঘমেয়াদি কৌশলেরই প্রতিফলন। দেশের ইন্টারনেট ও ডেটা সেবা খাতে নতুন উদ্ভাবন এবং বৈশ্বিক মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যেই ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেড তাদের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।'

ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেড মূলত বাংলাদেশে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। টেলিকম অপারেটর, আইআইজি, এবং ব্রডব্যান্ড সেবাপ্রদানকারীদের বৈশ্বিক কানেক্টিভিটি বা ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করছে তারা। এছাড়া তারা স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা 'স্টারলিংক'-এর স্থানীয় গেটওয়ে স্থাপনেও অবকাঠামোগত সহায়তা দিচ্ছে।

ফাইবার অ্যাট হোম গ্লোবাল লিমিটেড মূলত যেসব প্রধান কাজ করে থাকে:
আইআইজি সার্ভিস: আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে হিসেবে সারা দেশে নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ করে।
আইটিসি সার্ভিস: আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ক্যাবলের মাধ্যমে বাংলাদেশের সাথে বিশ্বের অন্যান্য দেশের ডিজিটাল যোগাযোগের পথ তৈরি ও রক্ষণাবেক্ষণ করে।
স্টারলিংকের অবকাঠামো সহায়তা: বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের গ্রাউন্ড স্টেশন ও ডাটা সেন্টারের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে।
নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি): নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে তাদের একটি ডেডিকেটেড ২৪/৭ নেটওয়ার্ক অপারেশন সেন্টার রয়েছে।'

অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় অংশীদার, করপোরেট প্রতিনিধি, দেশি-বিদেশি সহযোগী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির নতুন ব্র্যান্ড পরিচয়, বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনা, ভবিষ্যৎ প্রযুক্তিগত উদ্ভাবন এবং আসন্ন ওটিটি ও সিডিএন সেবার রূপরেখা তুলে ধরা হয়।

আইটিসি ও আইআইজি খাতে ১৪ বছরের নেতৃত্বের ধারাবাহিকতাকে সামনে রেখেই এই রিব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিচয়ের মাধ্যমে দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ফাইবার অ্যাট হোমের বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনা, ভবিষ্যৎ প্রযুক্তিগত উদ্ভাবন এবং নতুন ওভার-দ্য-টপ (ওটিটি) ও কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) সেবার রূপরেখা তুলে ধরা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ