Views Bangladesh Logo

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় বাবা-ছেলেসহ ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন—মোহাম্মদ তারেক (ব্রাহ্মণবাড়িয়া), তার ছেলে মো. সাব্বির এবং মেহেদী হাসান (ফেনী)।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এক শোকবার্তায় জানানো হয়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে প্রাথমিক অনুসন্ধানে খাদ্যে বিষক্রিয়ার কারণে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ