Views Bangladesh Logo

বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। শনিবার (১১ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার লিখিত বার্তা পাঠ করে শোনানো হয়।

বার্তায় মোজতবা খামেনি বলেন, তার বাবার হত্যাকাণ্ড এবং দুই দফা যুদ্ধে নিহতদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। তিনি দাবি করেন, এ প্রতিশোধ ইরানের জনগণের ইচ্ছারই প্রতিফলন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। পরবর্তী পূর্ণমাত্রার যুদ্ধের কারণে তার দাফন বিলম্বিত হয়। পরে ৯ জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হয়। এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হয়েছিল।

ইরানি গণমাধ্যমের দাবি, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রায় দুই কোটি মানুষ সমবেত হয়েছিল। তবে এই সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ