Views Bangladesh Logo

ডা. ধীপ্রার ‘অস্বাভাবিক মৃত্যু’র অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি

বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. নাফিসা তাবাসসুম ধীপ্রার মৃত্যুকে ‘অস্বাভাবিক মৃত্যু’ দাবি করে সুষ্ঠু তদন্ত ও ময়নাতদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তার সহপাঠী, সহকর্মী ও পরিবারের সদস্যরা।

শুক্রবার (১২ জুন) রাজধানীর বারডেম হাসপাতালের সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানান।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ডা. ধীপ্রা শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। তিনি চিকিৎসকের পরামর্শে মানসিক স্বাস্থ্যসেবাও নিচ্ছিলেন বলে দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, মৃত্যুর আগে টানা তিন দিন তাকে তালাবদ্ধ অবস্থায় অনাহারে রাখা হয়েছিল।

তারা বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ময়নাতদন্ত এবং পূর্ণাঙ্গ তদন্ত জরুরি, যাতে কোনো ধরনের অপরাধ আড়াল না হয়।

পরিবারের তথ্য অনুযায়ী, ডা. ধীপ্রা ২০১৮ সাল থেকে চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। ২০২০ সালে তিনি সহপাঠী রহমত রশিদ সিয়ামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

৪ জুন শ্বশুরবাড়িতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে জানানো হয়। পরে তাকে বারডেম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে বলে স্বজনরা জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ