Views Bangladesh Logo

দুই ম্যাচ, দুই ভবিষ্যদ্বাণী সঠিক: আলোচনায় বাজপাখি ‘শক দ্য হক’

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আবারও নিজের ভবিষ্যদ্বাণী মিলিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ‘শক দ্য হক’ নামের বাজপাখিটি। ফুটবলপ্রেমীদের কাছে এখন এটি এক বিস্ময়কর ‘ফেদার্ড ওরাকল’।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের ফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় আসে শক। আর এবার দ্বিতীয় পরীক্ষাতেও সফল হয়েছে এই বাজপাখি।

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। ম্যাচটির ফল নিয়ে যখন সমর্থকদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা, তখন শকের আচরণও ছিল বেশ ব্যতিক্রমী।

দুই দলের পতাকার সামনে গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করলেও শেষ পর্যন্ত কোনো দলকেই বেছে নেয়নি শক। তার এই সিদ্ধান্তহীনতাকেই অনেকেই ড্রয়ের ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। শেষ পর্যন্ত মাঠের ফলও মিলে যায় শকের সেই ‘ইঙ্গিতের’ সঙ্গে। রোমাঞ্চকর লড়াইয়ে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।

ফলে বিশ্বকাপে শকের ভবিষ্যদ্বাণীর রেকর্ড এখন শতভাগ। দুই ম্যাচে দুইবারই ফলাফল মিলিয়ে দিয়েছে এই বাজপাখি। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। পরবর্তী ম্যাচে মিশর ও বেলজিয়ামের লড়াই নিয়ে কী ভবিষ্যদ্বাণী করে শক, সেটিই এখন দেখার অপেক্ষা ফুটবলপ্রেমীদের।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ