আওয়ামী লীগের ফেসবুক পেজে ফখরুলের বক্তব্য শেয়ার!
আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা-সমালোচনা।
সাবেক ক্ষমতাসীন দলটির সামাজিক যোগাযোগের এই মাধ্যমে বলা হয়, ‘বাংলাদেশে আজ কারা অরাজকতা করতে চায়, কারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে চায়, কারা বাংলাদেশকে সারাবিশ্বে একটি ব্যর্থ ও জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়, তা এখন উপলব্ধি করছে বাংলাদেশের মানুষ। বিএনপির মহাসচিবও সেই ইঙ্গিত দিলেন। তার উপলব্ধির জন্য ধন্যবাদ’।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল চারটা ২১ মিনিটে প্রকাশিত পোস্টে এক ঘন্টায় ৫৯০ কমেন্টস এবং ৩৫৪টি শেয়ার করা হয়।
আওয়ামী লীগের পোস্টটি শেয়ার করে নেটিজেন রাজিব লিখেছেন, ‘একজীবনে আর বোধহয় কিছু দেখার বাকি রইল না। আওয়ামী লীগের পেজ থেকে বিএনপি মহাসচিবের স্ট্যাটাস শেয়ার করা হয়েছে! কী রিয়েকশন দিমু বুঝতে পারছি না। মির্জা ফখরুল এক সজ্জন মানুষ। তাকে দেখে আওয়ামী লীগ যদি কিছু শেখে, তবে তো ভালোই হয়’।
শাহদাত শাহেদ লিখেছেন, ‘আওয়ামী লীগের দায়িত্বগুলোই এখন বিএনপি পালন করছে’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে