হাতে আঁকা প্রোফাইলের ঢেউ ফেসবুকে, কীভাবে করবেন আপনিও
ফেসবুকে নতুন এক ট্রেন্ড ছড়িয়ে পড়েছে—নিজের প্রোফাইলকে শিশুর হাতে আঁকা রঙিন ছবির মতো করে তোলা। ক্রেয়ন দিয়ে আঁকা ফুল, তারা, মেঘ আর ক্যান্ডিতে ভরা এই ছবিগুলো দেখতে যেন দশ বছরের কোনো শিশুর খাতার পাতা থেকে উঠে এসেছে। কিন্তু আসলে এগুলো তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
কাজটি করতে কোনো বাড়তি দক্ষতার দরকার নেই। নিজের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম চ্যাটজিপিটিতে পাঠালেই হয়। সঙ্গে দিতে হবে একটি নির্দেশনা।
যেভাবে করবেন
প্রথমে নিজের ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিন। এরপর চ্যাটজিপিটি খুলে ছবিটি সংযুক্ত করুন এবং নিচের নির্দেশনাটি লিখে পাঠান:
"Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel."
নিজের মেজাজ বা পছন্দ অনুযায়ী ছবিটি কাস্টমাইজ করতে চাইলে শেষ বাক্যটির জায়গায় লিখুন: "You can add elements that match my vibe. My vibe:" এবং সেখানে নিজের পছন্দের কয়েকটি শব্দ যোগ করুন—যেমন ‘রহস্যময়’, ‘প্রকৃতিপ্রেমী’ বা ‘বইপোকা’।
কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাটজিপিটি আপনার প্রোফাইলের একটি শিশুসুলভ রঙিন সংস্করণ তৈরি করে দেবে, যা ফেসবুকে পোস্ট করা যাবে।
ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই ট্রেন্ডে মেতে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন হাতে আঁকা প্রোফাইল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে