Views Bangladesh Logo

বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার ডাউন, অটো লগআউটের অভিযোগ ব্যবহারকারীদের

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে অনেক ব্যবহারকারী একসঙ্গে তাদের অ্যাকাউন্ট থেকে অটো লগআউট হয়ে পড়েন এবং পুনরায় লগইন করতে সমস্যার মুখে পড়েন।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) রাতে হাজার হাজার ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে না পারার অভিযোগ করেন।

অনেকের আইডি ও মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়, আবার কেউ কেউ নিউজ ফিড লোড না হওয়া ও অ্যাপ ক্র্যাশ হওয়ার সমস্যার কথাও জানান।

আউটেজ ট্র্যাকিং সাইট ফাস্টডাউন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক সেবায় সমস্যার কথা রিপোর্ট করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।

তবে কী কারণে এই প্রযুক্তিগত বিভ্রাট ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

এদিকে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এক্স (টুইটার) ও অন্যান্য প্ল্যাটফর্মে তাদের ভোগান্তির অভিজ্ঞতা শেয়ার করছেন। কেউ লগইন করতে পারছেন না, আবার কেউ অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি সাময়িক সার্ভার বা নেটওয়ার্কজনিত সমস্যা হতে পারে। ব্যবহারকারীদের আপাতত ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ