Views Bangladesh Logo

১৬ বছরের শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ: বিচারের মুখে ব্রিটিশ শিক্ষিকা

যুক্তরাজ্যের ইংল্যান্ডের সাউদাম্পটনে ১৬ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে সাবেক শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিচার শুরু হয়েছে। ৩০ বছর বয়সী জেমস সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।

উইনচেস্টার ক্রাউন কোর্টে মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এডওয়ার্ড কালভার বলেন, স্কুলে কর্মরত অবস্থায় ওই শিক্ষার্থীর সঙ্গে জেমসের ঘনিষ্ঠতা তৈরি হয়। প্রথমে শিক্ষার্থীর স্ন্যাপচ্যাট ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করলেও পরে সেটি গ্রহণ করেন তিনি। এরপর নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, একপর্যায়ে ওয়েস্টন শোর এলাকায় তাদের দেখা হয় এবং গাড়ির ভেতরে তারা চুম্বন করেন। পরে টেলিভিশনে উইম্বলডন টেনিস দেখার সময় দুজনের মধ্যে চুম্বন ও শারীরিক ঘনিষ্ঠতার পর যৌন সম্পর্ক হয় বলে আদালতে জানানো হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও বলা হয়, জেমস ওই শিক্ষার্থীকে ভালোবাসার কথা জানিয়েছিলেন। এমনকি তার সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন। শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্কটি কীভাবে তৈরি হয়েছিল, সে বিষয়েও আদালতে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

সাক্ষ্য দেওয়ার সময় ওই শিক্ষার্থী জানায়, শুরুতে ঘটনাগুলো তার কাছে স্বাভাবিক মনে হয়েছিল। তবে পরে সে বুঝতে পারে, তাকে প্রলোভনের মাধ্যমে প্রভাবিত ও মানসিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ব্যক্তিগত সময়েও জেমস তাকে ‘মিস’ বলে সম্বোধন করতে বলতেন বলে অভিযোগ করেছে শিক্ষার্থীটি।

পদমর্যাদার সুযোগ নিয়ে শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগে জেমসের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। তবে সাবেক এই শিক্ষিকা সব অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার জুরি ভেঙে দেওয়ার কারণে মামলার বিচারপ্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নতুন জুরি গঠন শেষে বৃহস্পতিবার থেকে আবারও শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ