বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ
ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা প্রতিক্রিয়ায় হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবরও পাওয়া গেছে।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিস্ফোরণের খবর মিলেছে।
প্রথমে বাহরাইন থেকে বিস্ফোরণের তথ্য আসে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিকরা। প্রতিবেদনে বলা হয়, সেখানে সতর্কতামূলক সাইরেনও চালু করা হয়েছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে রয়টার্স।
তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট দেশগুলো।
সূত্র: আল-জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে