Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে বিস্ফোরণ

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারে অবস্থিত ভ্যালেরোর একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এএফপি।

বিস্ফোরণের পরপরই শোধনাগারের আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বিস্তীর্ণ এলাকাজুড়ে ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনা জারি করা হয়েছে।

এক বিবৃতিতে ভ্যালেরো জানায়, পোর্ট আর্থার রিফাইনারির একটি ইউনিটে আগুন লেগেছে। তবে সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের সময় বিকট শব্দ শোনা যায় এবং শোধনাগার থেকে উঁচু আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ঘরের জানালাও কেঁপে ওঠে।

হিউস্টন থেকে প্রায় ৯০ মাইল পূর্বে অবস্থিত এই শোধনাগারে প্রায় ৮০০ কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে পেট্রল, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ